বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে বাড়ি ঘরে হামলা ॥ কোর্টে মামলা দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামে রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে বাড়ি ঘরে হামলা চালিয়ে মহিলা শিশুসহ ৫ জন আহত ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সমরগাঁও গ্রামের আরশ আলীর স্ত্রী মোছাঃ নাছিমা আক্তার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন। মামলার সূত্রে জানা যায়, রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবত আরশ আলী ও আলী হোসেন গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে আলী হোসেন গংরা আরশ আলীকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। এ বিষয়ে আরশ আলী বাদী হয়ে হবিগঞ্জ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট-২ আদালতে ফৌজদারী কার্যবিধি আইনে মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকেই আসামীগনরা আরও বেপরোয়া হয়ে ওঠে। গত (২৮ মে) সকালে মৃত আছমত উল্লার পুত্র আলী হোসেন এর নেতৃত্বে দেলোয়ার হোসেন, ওয়ালিদ হোসেন, সুমি বেগম আরশ আলীর বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আরশ আলীর স্ত্রীর নাছিমা আক্তারের উপর হামলা চালায়। এতে তার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত হয়। এ সময় নাছিমা আক্তার কে বাঁচাতে এগিয়ে আসলে আরো ৩-৪ জন গুরুতর আহত হন। হামলার ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করার চেষ্টা করলে উক্ত ফোন চিনিয়ে নিয়ে হামলাকারীরা ভাঙচুর করে। নাছিমা আক্তার এর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। উক্ত ঘটনায় আরশ আলীর স্ত্রী মোছাঃ নাছিমা আক্তার বাদী হয়ে মৃত আছমত উল্লার পুত্র আলী হোসেন, দেলোয়ার হোসেন, ওয়ালিদ হোসেন, আলী হোসেন সহ ৪ জনের উল্লেখ করে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com