বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আমার সময়েই গ্রামীণ রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২১২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই সরকারি বরাদ্দের অর্থ অপচয় না করে পরিকল্পনা মাফিক গ্রামীন রাস্তা-ঘাটের উন্নয়ন করেছি। জনসংখ্যার আনুপাতিক হারে সরকারি বরাদ্দ সমান ভাবেই দেয়া হয়। কে সরকারি দল আর কে স্বতন্ত্র সেটা সরকার বাহাদুরের কাছে বিবেচ্য বিষয় না। যে বরাদ্দ পেয়েছি তা যথাযথ ভাবে প্রকল্প গ্রহন করে বাস্তবায়ন করেছি। তাছাড়া পারিবারিক তহবিল থেকে অর্থ দিয়ে মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করেছি। তাই বাকি জীবন আপনাদের নিয়ে কাজ করতে চাই। অতীতের মতো আসন্ন নির্বাচনে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি সোমবার দিন ব্যাপি চৌমুহনী, বহরাসহ বিভিন্ন এলাকায় গনসংযোগকালে উপস্থিত সর্বস্তরের জনসাধারনের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। এ সময় চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামালসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। উপস্থিত এলাকার লোকজন উপজেলা পরিষদ থেকে গ্রামীন রাস্তার উন্নয়ন ও শিক্ষা বিস্তারে বিভিন্ন বিদ্যালয়ে উপকরণ বিতরণে সন্তোষ প্রকাশ করে ঘোড়া প্রতীকে ভোট দেয়ার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com