বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমদ ॥ মাধবপুরের ঘোড়া প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে

  • আপডেট টাইম সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৬৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ তরুন শিল্পপতি সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমদ বলেছেন- মাধবপুর উপজেলার সর্বত্র সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেবের ঘোড়া প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ এ জোয়ারকে কেউ টেকিয়ে রাখতে পারবে না। তিনি বিগত দিনে উপজেলা চেয়ারম্যান হিসেবে তার উপর অর্পিতা দ্বায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করছেন। কারো কাছ থেকে একটি টাকাও ঘুষ খায়নি বরং দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের উন্নয়নে কাজ করেছেন। তাই আসন্ন নির্বাচনে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি গতকাল রবিবার দিনব্যাপি চৌমুহনী ইউনিয়ন চেঙ্গারবাজার, ধর্মঘর, এনায়েতপুর, মনতলা বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ সৈয়দ মোঃ শাহজাহানের সমর্থনে উপজেলার সর্বস্থরের জনসাধারনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। এ সময় ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, ফরিদ মেম্বার, হাজী বজলুর রহমান ভূইয়া, সাংবাদিক হামিদুর রহমান, আলমগীর কবিরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয় জনসাধারণ বিগত দিনে উপজেলা পরিষদ থেকে গ্রামীন রাস্তার উন্নয়ন ও শিক্ষা বিস্তারে বিভিন্ন বিদ্যালয়ে উপকরণ বিতরণে সন্তোষ প্রকাশ করে ঘোড়া প্রতীকে ভোট দেয়ার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com