বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম খা (২০) নামের এক যুবক। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দত্তপাড়া গ্রামে নিজ বাড়িতে আত্মহত্যা করেন সাইফুল। গতকাল শুক্রবার সকাল ১০টায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাইফুল ইসলাম পেশায় রাজমিস্ত্রী ছিলেন। এলাকায় শান্তশিষ্ট যুবক হিসেবে পরিচিত। রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে সিলেটের এক তরুণী সঙ্গে সাইফুল খা’র পরিচয় হয়। পরিচয়ের সূত্রে এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইদানিং সাইফুল কুমিল্লা জেলায় কাজ করতে যাওয়ার পর থেকে সাইফুল ও ওই তরুনীর মধ্যে মান-অভিমান চলছিল। ঘটনার সময় তরুনীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে মোবাইল কল চালু রেখেই সাইফুল খা বসত ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কোন তরুনীর সঙ্গে মোবাইল ফোনে কী কথা হয়েছিল, তা তদন্তের মাধ্যমে বের করা হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com