বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে চেয়ারম্যান পদে আজাদ ভাইস চেয়ারম্যান আরিফ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রিয়া নির্বাচিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৩৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ। তিনি কৈ মাছ প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৯২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহফুজুল আলম মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৪৪৫ ভোট, মোঃ আমিরুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৪৮ ভোট, ইকরামুল মজিদ চৌধুরী প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৬ ভোট। ৩৯ কেন্দ্রে মোট ৭১ হাজার ৩৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চেয়ারম্যান পদে বাতিল ভোটের সংখ্যা ১১৯০টি, প্রদত্ত ভোটের সংখ্যা ৭২ হাজার ৫৫১ ভোট। ভোটের হার ৫৬.৩৮%।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আরিফ মিয়া। তিনি টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৩৭৮ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি রাসেল আহমেদ চশমা প্রতীকে পেয়েছেন ১৪২৫৭ ভোট, রাজিব কান্তি রায় তালা প্রতীকে পেয়েছেন ১১০২১ ভোট, কাওসার আহমেদ মাইক প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৯৯৬ ভোট, মানিক মোহন দাস টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬১১ ভোট, আব্দুল মতিন বই প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৯২টি ভোট, হাজী নোমান মোল্লা উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮০০ ভোট। মোট বৈধ ভোটার সংখ্যা ৬৯৭৫৫ ভোট, বাতিল ভোট ২৬৯১ ভোট, প্রদত্ত ভোটের সংখ্যা ৭২৪৪৬ ভোট, শতকরা হার ৫৬.২৯%। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রিয়া বেগম ফুটবল প্রতীকে ২৬ হাজার ৬৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি নাইমা আক্তার সুমি প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৮১৫ ভোট। আলেয়া বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৩০৩ ভোট, তানিয়া আক্তার কলস প্রতীকে পেয়েছেন ২ হাজার ২০ ভোট। মোট ভোটের সংখ্যা ৬৯ হাজার ৮১৩টি, বাতিল ভোটের সংখ্যা ২৬৮৪টি, প্রদত্ত ভোটের সংখ্যা ৭২৪৯৭টি, ভোটের শতকরা ৫৩.৩৩%।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com