বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খোয়াই নদীর বাঁধে দুটি ভাঙ্গণ ক্ষতি প্রায় ২ কোটি টাকা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৩১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দুই দিনের টানা বর্ষনে ভারত থেকে নেমে আসা পানিতে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়ে হবিগঞ্জ শহরতলীতে নদীর প্রতিরক্ষা বাঁধে দুটি ভাঙ্গণ দেখা দিয়েছে। ভাঙ্গন দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে ওই এলাকার প্রায় ৫০ টি মৎস্য খামার পানিতে তলিয়ে যাওয়ায় মাছ ভেসে গেছে। ফলে খামারীদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। খোয়াই নদীত পানি গতকাল সকাল পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: শামীম আহমেদ জানান। তিনি জানান, গত রাত ১১ টার দিকে খোয়াই নদীর মাছুলিয়া পয়েন্টে পানি ৯.৪ মিটার। যা বিপদ সীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। রাত ১২ টার দিকে হবিগঞ্জ শহরের পশ্চিম দিকে লুকড়া ইউনিয়নের নয়াহাটির নিকট খোয়াই নদীতে ভাঙ্গণ দেখা দেয়। এ ভাঙ্গন দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হতে থাকে। মুহূর্তের মধ্যে ভাঙ্গনটি ১০০ ফুটের বেশী জায়গা জুড়ে বৃদ্ধি পায়। এতে হবিগঞ্জ সদর উপজেলার রিচি, লুকড়া এবং লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়েছে। স্থানীয় লোকজন জানায়, পানিতে ওই এলাকা ৫০টির বেশী মৎস্য খামার পাবিতে তলিয়ে যাওয়ায় মাছ ভেসে গেছে। এতে ক্ষতির পরিমান প্রায় ২ কোটি টাকা হবে বলে লোকজন জানান। অপর দিকে শহর তলীর জালালাবাদের নিকট খোয়াই নদীর বাধে আরো একটি ভাঙ্গন দেখা দেয়। সাথে সাথে স্থানীয় লোকজন আপ্রান চেষ্টা চালিয়ে বালির বস্তা ফেলে বড়ধরনের ক্ষতির হাত থেকে এলাকাবাসীকে রক্ষা করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com