বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের বিভিন্ন গ্রাম ৪ দিন ধরে বিদ্যুৎহীন ॥ সীমাহীন দূর্ভোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বিভিন্ন গ্রামে গত ৪ দিন ধরে বিদ্যুৎ নেই। ৪ দিনের মাথায় যদিও কোনো কোনো এলাকায় বিদ্যুত সরবরাহ করা হয়েছে, কিন্তু সারাদিন আসা যাওয়ার মধ্যেই ছিল। এতে করে মানুষের ইলেক্ট্রিক সামগ্রী নষ্ট হয়েছে। পাশাপাশি মোবাইলে চার্জ না থাকায় যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়নি। ফ্যান ও বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ¦ালিয়ে দিনাতিপাত করতে হয়েছে মানুষজনকে। এতেই ভোগান্তির শেষ নেই। অভিযোগ রয়েছে, বানিয়াচং পল্লী বিদ্যুতের কর্মচারিদের গাফিলতির কারণে ৪ দিন ধরে হাজার হাজার গ্রাহককে অন্ধকারে থাকতে হয়েছে। জরুরি নম্বর একটা দেয়া আছে কিন্তু সার্বক্ষনিক ব্যস্ত থাকায় যোগাযোগ করা সম্ভব হয় না। পল্লী বিদ্যুতের ডিজিএমের সাথে যোগাযোগ করা হলেও লোকবল সংকটসহ নানা অজুহাত দেখানা। পল্লী বিদ্যুত অফিস থেকে জানানো হয় গত ঘূর্নিঝড় রিমেলে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা পড়েছিলা। তা সরাতে সময় লাগবে। ভুক্তভোগীরা এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com