বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচং উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ১০ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরিফ রুয়েল। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ইকবাল হোসেন খান, ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার বিউটি, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, আহাদ মিয়া, আরফান উদ্দিন, জয়কুমার দাশ, ফরিদ আহমদ, মাসুদ কোরানী মক্কী, সাদিকুর রহমান, শেখ মিজানুর রহমান, নাসির উদ্দিন চৌধুরী, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, সাংবাদিক এস এম খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া প্রমুখ। এছাড়া বানিয়াচং উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুসরাত ফেরদৌসী, প্রকল্পবাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশ, ইএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেব ও উপজেলা আইনশৃংখলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতেই নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com