বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিদ্যুতবিহীন হবিগঞ্জ ॥ গ্রাহকদের চরম দূর্ভোগেও নির্বিকার পিডিবি প্রকৌশলী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুতবিহীন হয়ে পড়েছে হবিগঞ্জ। গুড়ি গুড়ি বৃষ্টি আর মধ্যম আকৃতির দমকা হাওয়াতে চলে যায় বিদ্যুত। কোনো কোনো এলাকায় একবার গেলে আসেনি প্রায় ৬ ঘন্টা। আবার ৬ ঘন্টা পর ৩০ মিনিট দিলেও পরে আসার নাম নেই। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১০টায় শহরসহ বিভিন্ন উপজেলায় বিদ্যুত ছিলো না। আবার বিদ্যুত অফিস থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। বিদ্যুত অফিসের এমন ঘটনা নতুন কিছু নয়। গত ৭ দিন ধরেই এমনটি চলছে। একবার বিদ্যুত নিলে আর দেয়ার কথা মনে থাকে না কর্তৃপক্ষের। এদিকে পিডিবির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও তার টনক নড়েনি। তিনি আদালতে দায়সারাভাবে জবাব দিয়েছেন। যা বিজ্ঞ আদালত গ্রহণ না করে আগামী ১০ জুন শুনানীর জন্য ধার্য্য করেন। শহরবাসী আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। অন্যথায় তারা বিদ্যুত বিভাগের বিরুদ্ধে কর্মসূচির প্রস্তুতি নিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com