আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার ভরপুর্নি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রিবন রানী দাশ এর রহস্য জনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করে মানববন্ধন করেছেন লাখাই উপজেলা শিক্ষা পরিবারের শিক্ষকগণ। গতকাল সোমবার সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ চত্তরে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- শিক্ষক জুনাইদ তালুকদার, আয়েশা সিদ্দিকা, প্রানেশ গোস্বামী, কাউছার মোল্লা, সমির চন্দ্র দাশ, প্রানেশ রঞ্জন দাশ, রেজুয়ান আহমেদ।
এসময় বক্তগণ শিক্ষিকা রিবন রানী দাশের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি ও দোষীদের শাস্তির দাবি জানান। এছাড়াও মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ।