বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৩৮৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ শান্তিপূর্ণ ও বিশ্বাস যোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে পুলিশ বদ্ধপরিকর। এর জন্য আমাদের যা যা করতে হবে তাই করা হবে। নির্বাচনে কোন অবৈধ সুযোগ নেয়ার চেষ্টা চালালে তা শক্তভাবে প্রতিহত করা হবে। আমরা কোন পক্ষপাতমূলক নির্বাচন করার সুযোগ দেব না।
গতকাল (২০ মে) সোমবার বাহুবল মডেল থানা প্রাঙ্গণে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আক্তার হোসেন উপরোক্ত কথাগুলো বলেন। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারদের উদ্দেশ্যে বলেন, ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সবার সাথে সমন্বয় করে কাজ করতে হবে। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করেছি। এই ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনেও আমাদের সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের পরিচালনায় ব্রিফিং প্যারেডে আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম ও বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার আবুল খয়ের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com