সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জনসাধারণের ভালবাসা নিয়েই বেঁচে থাকতে চাই- সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ইয়াসিন মিয়া (২৬) নামে এক যুবক কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ মে) রাতে পৌরসভার নয়ানগরে এ ঘটনা ঘটে। আত্মহননকারী ইয়াসিন মিয়া নোয়ানগরের যুগল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজের সাত মাস বয়সী ছেলের জন্য কলা ও অন্যান্য বাজার কিনে বাড়ি ফিরে ইয়াসিন। এর কিছুক্ষণ পর নিজের ঘরে প্রবেশ করে বমি করতে থাকেন তিনি। পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসক তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে ইয়াসিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়। স্থানীয় কাউন্সিলর নেকদার আলী মিয়া জানান, কীটনাশক পানে ইয়াসিন মিয়ার আত্মহত্যার বিষয়টি সকালে জানতে পেরেছি।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com