বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ গভঃ হাই স্কুল এলামনাই এসোসিয়েশন গঠন কল্পে আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়কদের পরামর্শ সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ গভঃ হাই স্কুলের বিতর্কমুক্ত, সর্বজনীন, স্বতঃস্ফূর্ত ও অংশগ্রহনমূলক একটি এলামনাই এসোসিয়েশন গঠন কল্পে গঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়কবৃন্দের এক জরুরী পরামর্শ সভা গতকাল সন্ধ্যায় স্থানীয় বার লাইব্রেরীতে কমিটির আহ্বায়ক সজীব আলীর সভাপতিতে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৬ মে, রবিবার রাত ৮টায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে আহবায়ক কমিটির উদ্যোগে এক বর্ধিত সভার সিদ্ধান্ত গ্রহন করা হয়। উক্ত সভায় হবিগঞ্জ গভঃ হাই স্কুলের সকল পর্যায়ের প্রাক্তন শিক্ষার্থীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবায়ক কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক যথাক্রমে এডভোকেট মোঃ আবু জাহির মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিক আলী, বিশিষ্ট ব্যবসায়ী ত্রিদেব কান্তি চৌধুরী বাচ্চু, মীর জিয়াউল হক জিয়া, সাবেক কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, গোলাম রহমান বজলু, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট আতাউর রহমান রুমি, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ হাফিজুর রহমান, অ্যাডভোকেট প্রবাল কুমার মোদক, অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, জিয়াউল হাসান তরফদার মাহীন, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের চার্টার প্রেসিডেন্ট অ্যাডভোকেট এসএম বজলুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস অ্যাডভোকেট নীলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট রোকন উদ্দিন তালুকদার, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস নজরুল আজিজ জুনেদ, যমুনা টিভির স্টাফ করেসপন্ডেন্ট প্রদীপ দাশ সাগর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com