বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌরসভার প্রধানদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরকে সুন্দর করতে অনেক বড় বড় দালানকোটার দরকার নেই। শুধু ময়লা-আবর্জনা সরিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখি আর গাছ লাগিয়ে পরিবেশকে সবুজ করে গড়ে তুলি। হবিগঞ্জ পৌরসভার পৌরপরিষদ ও শাখা প্রধানদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় তিনি আরো বলেন, ‘আমরা যদি সত্যিকার অর্থে এই শহরকে সুন্দর করতে চাই তবে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সরিয়ে ফেলতে হবে।
সভাপতির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, বর্জ্য অপসারনসহ আমরা একে একে হবিগঞ্জ পৌরসভার সমস্যাগুলো সমাধান করছি। পৌরসভার সেবা বাড়াতে হলে আয়বর্ধক প্রকল্প গ্রহন করতে হবে। তিনি বলেন, ইতিমধ্যে নজীর সুপার মার্কেটের সামনে প্রায় ৫০ কোটি টাকার বেদখল হওয়া পৌরসভার নিজস্ব জমি আমরা উদ্ধার করেছি। জলাবদ্ধতা নিরসনে বেশকিছু খাল খনন ও কার্লভার্ট নির্মাণ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আমাদের প্রত্যাশা জেলা প্রশাসন এবং পৌরবাসীর সহযোগিতায় আমরা হবিগঞ্জকে একটি আদর্শ পৌরসভায় রূপান্তরিত করতে পারবো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালন প্রভাংশ সোম মহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে। সভায় পৌর কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন- মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, সফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার ও শেখ সুমা জামান। এছাড়াও হবিগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com