শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে চার প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য যৌথভাবে অভিযান কর্তৃপক্ষ পরিচালনা করেছে। এ সময় মিষ্টির মধ্যে হাইড্রোজ ব্যবহার, প্যাকেট ওজন বেশি ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ৪ ব্যবসায় প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ মে) দুপুরে চুনারুঘাট পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষেণর সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআই এর অনুমোদন না থাকায় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান খালেক স্টোরকে ৮ হাজার, মিষ্টির মধ্যে হাইড্রোজ ব্যবহার ও কার্টুনের ওজন বেশি হওয়ার অপরাধে জগন্নাথ মিষ্টি ঘরকে ৮ হাজার, শ্বশুরবাড়ী মিষ্টি ঘরকে ১৫ হাজার এবং জয় মহাদেব মিষ্টি দোকান ২০ হাজারসহ মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্যের জেলা কর্মকর্তা মোঃ শাকিব হোসাইন ও চুনারুঘাট থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com