বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে আলোচিত অঞ্জনা হত্যাকাণ্ড ॥ তদন্তে নেমেছে ডিবি পুলিশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬১৫ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী সজল কান্তিদেবের হাসপাতালের কেয়ার্টারের বাসায় গৃহপরিচারিকা অঞ্জনা সরকারকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে নেমেছেন হবিগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রহমান। গতকাল মঙ্গলবার সকালে তদন্তকারী কর্মকর্তা আব্দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন আলামত সংগ্রহ করেন। হাসপাতাল কোয়ার্টারের অঞ্জনাকে যে রুমে ভিতর রাখা হয়েছিল সে রুমের তালা ভেঙ্গে ডিবি পুলিশ ভিতরে গিয়ে তদন্ত ও হত্যার আলামত খোজার চেষ্টা করেন। এসময় তার সাথে হাসপাতালের আর এম ও ডাঃ আব্দুস সামাদ ও পাশের রুমের বিথী রাণী সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় মামলার অপর আসামী সজল দেবের স্ত্রী এবং দুই পুত্র আকাশ কান্তি দেব ও প্রীতম কান্তি দেবের ছবি সংগ্রহ করেন। পড়ে ডিবির ওসি আব্দুর রহমান হাসপাতালের আরএমও ডাঃ আব্দুস সামাদকে রুমের চাবি বুঝিয়ে দিয়ে নিহত অঞ্জনার গ্রামের বাড়ি দত্তগ্রামে গিয়ে বাদি অঞ্জনার পিতার সাথে কথা বলেন। এসময় তিনি অঞ্জনার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের আশ্বাসদেন তিন। এসময় তিনি আরো বলেন আমাদের অভিযান অব্যাহত রয়েছে, খুনি সজল ও তার পরিবারের সদস্যকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য গত ১৪ই আগষ্ট হাসপাতাল কোয়ার্টারে পরিকল্পিতভাবে খুন করা হয় গৃহ পরিচারিকা অঞ্জনা সরকার (১৬)কে। প্রথমে নবীগঞ্জ থানায় কোন মামলা দায়ের না হলেও পড়ে সচেতন নাগরিকদের আন্দোলনের মুখে অঞ্জনার পিতা রাজেন্দ্র সরকার ৫ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আগ মুহুর্ত থেকে সজল ও তার পরিবারের লোকজন আত্মগোপনে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com