বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জগন্নাথপুরে চুরি যাওয়া ৩টি টমটম নবীগঞ্জ থেকে উদ্ধার ॥ গ্রেফতার ৪

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া ৩টি ইজিবাইক (টমটম) উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দ্রশী (শান্তিপাড়া) গ্রামের আবদুল হাসিমের ছেলে মোহন আহমেদ (২৫), সুনামগঞ্জ জেলার শাল্লা থানার নারকিলা গ্রামের সফর আলীর ছেলে জুবেদ মিয়া (৩২), নবীগঞ্জ থানার মধ্যসমেত গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে আবু সালেহ (৩৩) ও একই থানার নোয়াগাঁও গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে রাহেল আহমদ (২৫)।
জানা গেছে, গত ৩ মে বিভিন্ন সময়ে জগন্নাথপুর পৌর শহরের পৌর পয়েন্ট, টিএন্ডটি রোড ও হেলিপ্যাড এলাকার প্রধান সড়ক থেকে একে একে ৩টি ইজিবাইক (টমটম) চুরি হয়। এ ঘটনায় উপজেলার নারিকেলতলা গ্রামের মৃত কনাই মিয়ার ছেলে শাহাব উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে প্রথমে মোহন আহমদ ও জুবেদ মিয়াকে আটক করেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় নবীগঞ্জ থানার মনসুর গ্রামের প্রবাসী এনাম উদ্দিনের বাড়ির গ্যারেজ থেকে জগন্নাথপুর থেকে চুরি যাওয়া ৩টি ইজিবাইক (টমটম) উদ্ধার করা হয়। এ সময় চুরির সাথে জড়িত থাকায় আবু সালেহ ও রাহেল আহমদকেও গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, উদ্ধারকৃত টমটম জব্দ আছে এবং গ্রেফতারকৃত চোরদের ৮ মে বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলাটি তদন্তাধীন রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com