বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তানগর থেকে টমটম চুরির চেষ্টা ॥ আটক ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় অভিনব কায়দায় টমটম চুরি করতে গিয়ে এক যুবক ও কিশোর জনতার হাতে ধরাশায়ী হয়েছে। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। আটকরা হল- হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ পইল গ্রামের আয়াত আলীর পুত্র ইফতেখার রহমান (২০), একই গ্রামের ইদ্রিস মিয়ার পুত্র ফয়ছল মিয়া (১৪)। গতকাল বুধবার সকালে টমটম চালক শায়েস্তানগর মাছ বাজারের নিকট টমটম রেখে বাজারে যায়। এ সময় ওই দুইজন টমটম নিয়ে যাবার চেষ্টা করলে জনতা তাদের হাতেনাতে আটক করে। সদর থানার অফিসার ইনচার্জ জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com