বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মাংস ব্যবসায়ীদের দুর্নীতি ক্রেতারা বিপাকে ॥ দেখার কেউ নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬০৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মাংস ব্যবসায়ীদের দুর্নীতিতে ক্রেতারা বিপাকে, দেখার কেউ নেই। একাধিক ক্রেতা সূত্রে জানা যায়, চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারে মাংস ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত ক্রেতাদের সাথে ওজনে কম ও দুর্ব্যবহারসহ নানা অনিয়ম ও দুর্নীতি করেই চলেছে। ওই মাংস দোকানগুলি থেকে ক্রেতারা প্রতিনিয়ত মাংস ক্রয় করে। যারা ৫ কেজি মাংস ক্রয় করে তারা পরবর্তীতে ওই মাংস ওজন দিলে ৩ থেকে সাড়ে ৩ কেজি হয় এবং ২ কেজি মাংস ক্রয় করে তা বাড়ীতে নিয়ে ওজন দিলে দেড় কেজির বেশি হয়নি। ক্রেতারা এ ব্যাপারে প্রতিবাদ করেও কোন বিচার পাচ্ছে না। প্রতিনিয়ত মাংস বিক্রেতার কাছ থেকে এ ধরণের প্রতারণার স্বীকার হচ্ছে এলাকার শত শত মাংস ক্রেতারা। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করছেন এলাকার সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com