বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের সৌজন্য স্বাক্ষাৎ

  • আপডেট টাইম বুধবার, ৮ মে, ২০২৪
  • ২১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত প্রথম নারী চেয়ারম্যান আলেয়া আক্তার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন। তিনি গতকাল মন্ত্রীর দপ্তরে গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় শেষে জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার হবিগঞ্জ জেলার জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা মন্ত্রীর সামনে তুলে ধরেন এবং হবিগঞ্জবাসীর পক্ষ থেকে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়ার জন্য তাঁর নিকট দাবি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com