বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকার জন্য পুরস্কার পেল “সানশাইন ব্রিকস”

  • আপডেট টাইম বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৪৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সানশাইন ব্রিকস লিমিটেড, হবিগঞ্জে অবস্থিত মিরপুর সিরামিক এবং খাদিম সিরামিকের সর্বশেষ সংযোজন, জ্বালানী সংরক্ষণকারী টানেল কিলন প্রযুক্তির সফল সংযোজন ও ব্যবহারের মাধ্যমে নির্মাণ সামগ্রী তৈরির জন্য “গ্রীন চ্যাম্পিয়ন” হিসাবে মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে। গ্লোবাল ক্লাইমেট পার্টনারশিপ ফান্ড (এঈচঋ) এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (গঞই), ২৫ এপ্রিল ঢাকাস্থ রেনেসাঁ হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশে জলবায়ু সংরক্ষণে আর্থিক অংশীদারিত্ব বৃদ্ধি সম্পর্কিত এক অনুষ্ঠানে সানশাইন ব্রিকস লিমিটেডকে “গ্রীন চ্যাম্পিয়ন” হিসেবে পুরস্কৃত করে। চেয়ারম্যান আসিফ আরিফ তাবানী, ভাইস-চেয়ারম্যান সাকিফ আরিফ তাবানী এবং পরিচালক আয়েশা সানা আসিফ তাবানী এই পুরষ্কার গ্রহণ করেন। বর্তমানে সানশাইন ব্রিকসে অটোমেটেড ইউরোপিয়ান প্রযুক্তিতে কম জ্বালানি ব্যবহারের মাধ্যমে সিরামিক ব্রিক এবং ব্লক তৈরি হচ্ছে। এই পণ্যের অনেকগুলোই দেশে প্রথমবারের মত উৎপাদন হচ্ছে। নান্দনিকতার উৎকর্ষের জন্যে এই পণ্যগুলো দেশের বাইরে অনেক জনপ্রিয়। আর তাছাড়া এই কারখানাতে কয়লার বদলে ব্যবহার হচ্ছে প্রাকৃতিক গ্যাস। কারখানায় উপরের স্তরের মাটি না ব্যবহার করে শুধুমাত্র নির্দিষ্ট মাটির খনি থেকে ভেতরের দিকে ৮০ থেকে ১০০ ফিট পর্যন্ত মাটি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি, টানেল কিলন টেকনোলজির মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া সম্পাদন হবার কারণে দেশের একই ধরনের অন্যান্য কারখানার তুলনায় এখানে ২০ ভাগ কম জ্বালানী ব্যবহার হচ্ছে। কারখানায় উৎপাদিত তাপ বের হতে না দিয়ে টানেল দিয়ে আবার পুনরায় সিরামিকের কাঁচা ব্রিক ও ব্লক ড্রাই করবার কাজে ব্যবহার করা হচ্ছে। যাতে করে এই তাপ পরিবেশে ছড়িয়ে পড়ে পরিবেশকে উত্তপ্ত না করে ফেলে। সবদিক দিয়ে নির্মাণ পণ্য উৎপাদনকে পরিবেশ-বান্ধব করবার জন্যে সরকারের প্রচেষ্টার সাথে এই কারখানা সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ ভূমিকায় চলছে। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান জিসিপিএফ কম জ্বালানী ব্যবহার ও প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রাকে উৎসাহিত করে আসছে। এজন্যে “গ্রীন চ্যাম্পিয়ন” নামে সম্মাননা প্রদানের মাধ্যমে বাংলাদেশের নতুন কলকারখানাগুলোকে পরিবেশবান্ধব করবার জন্য উদ্বুদ্ধ করছে তারা। তারই ফলশ্রুতিতে সানশাইন ব্রিকস লিমিটেড বাংলাদেশে পরিবেশবান্ধব কারখানা হিসেবে প্রথমবারের মত এই পুরষ্কার গ্রহণ করল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com