সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে হঠাৎ শিলাবৃষ্টি ॥ ফসলের ব্যাপক ক্ষতি ॥ ১০ ঘন্টা বিদ্যুতবিহীন

  • আপডেট টাইম সোমবার, ৬ মে, ২০২৪
  • ২৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তীব্র তাপদাহের মধ্যে হবিগঞ্জ, বানিয়াচং, মাধবপুর, বাহুবলসহ বিভিন্ন স্থানে হঠাৎ ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হয়। চলে প্রায় ঘন্টাব্যাপী। এতে ঘরবাড়ি, বিভিন্ন যানবাহন, বাসা ও দোকানের গ্লাস ভেঙ্গে যায়। শিলাবৃষ্টির কারণের অনেক পথচারী আহত হন। এ ছাড়া পাকা ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান কৃষকরা। কৃষকদের বরাতে জানা যায়, দু’একদিনের মধ্যে যেসব জমির ধান কাটার কথা শিলাবৃষ্টিতে সেসব জমির ধানের বেশি তি হয়েছে। কয়েকজন কৃষক বলেন, আমার বেশিরভাগ জমির ধান কেটে ফেলা হয়েছে। কয়েকটি জমির ধান কাটা বাকি ছিল। শিলাবৃষ্টিতে সেসব জমির ধানের ব্যাপক ক্ষতি হয়ে হয়েছে। এদিকে বৃষ্টির শুরু থেকেই জেলা শহরে বিভিন্ন এলাকা থেকে বিদ্যুত চলে যায়। রাত ১১টা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ থাকে। তবে বিদ্যুত অফিস থেকে জানানো হয় শাহজীবাজারে বিদ্যুত উৎপাদনের পাওয়ারে সমস্যা থাকায় এমনটা হয়েছে। শাহজীবাজার থেকে বলা হয়, হবিগঞ্জে সমস্যা। আমাদের এখানে কোনো সমস্যা নেই। তবে বিদ্যুতের অফিসের লাইনম্যান ও কর্মচারীরা সময়মতো লাইন চেক না করে গাফিলতি করায় এ সমস্যা দেখা দেয়। পরে সন্ধ্যার দিকে শাহজীবাজার থেকে নসরতপুর এলাকায় তারের ত্রুটি মেরামত করায় শহরের কোনো কোনো এলাকায় স্বাভাবিক হয়। হবিগঞ্জ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরে আলম সিদ্দিকী বলেন, হবিগঞ্জ সদর ও বাহুবলে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ তি হয়েছে তা পরে জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com