শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মহান মে দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ “শ্রমিক মালিক গড়বো দেশ; স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা, রাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহ-সভাপতিএম এ ওয়াহিদ এর সভাপতিত্বে এবং সাধারণসম্পাদক মোঃ ছালেক মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা সংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহিদুর রহমান, হবিগঞ্জের পৌর মেয়র মোঃ আতাউর রহমান সেলিম, চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়া, ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) সভাপতি মোঃ শামসুল হুদা, হবিগঞ্জ ধান-চাল ব্যবসায়ী সমিতির সভাপতি লায়ন মোঃ মফিজুর রহমান বাচ্চু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ল্যাব এইড হাসপাতালের স্বত্বাধিকারী মশিউর রহমান শামিম, চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভাইস প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামাল, মার্চেন্ট সম্পাদক প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, মার্চেন্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ প্রমুখ। আলোচনা সভা শেষে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এম এ ওয়াহিদ। গীতা পাঠ করেন নীহার রঞ্জন চক্রবর্তী। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন সহ-সভাপতি প্রদীপ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সজল রায়।
এর পূর্বে প্রতি বারের ন্যায় সকাল ৮ টায় ঘাটিয়া বাজারস্থ নিজস্ব কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসকের কার্যালয় নীমতলা পর্যন্ত এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com