বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আখাউড়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে মাধবপুরের নারীসহ আটক ৭

  • আপডেট টাইম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মাধবপুরের নারীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম। এর আগে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার সড়ক বাজারের ভূঁইয়া আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ভূঁইয়া আবাসিক হোটেলের মালিক উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের মৃত রেয়াছত আলী ভূঁইয়ার ছেলে মো. জসীম ভূঁইয়া (৫০), গাজীপুর জেলার মোগর খাল এলাকার ছায়েম মিয়ার ছেলে নাঈম ভূঁইয়া (৪০), ব্রাহ্মণবাড়িয়া সদর ঘাটিয়ারা গ্রামের হুমায়ূন কবিরের ছেলে মো. আশিক মিয়া (২২), বিজয়নগর উপজেলার মেরাসানী সরদার পাড়ার মৃত আঃ নুর এর ছেলে আঃ রহিম (৪৫)। এছাড়া আরও তিন নারীকে আটক করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, এ আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে, এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com