সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারের প্রতিটি উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিশ্চিতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য বলেছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল হবিগঞ্জ জেলা পরিষদের মাসিক সভায় উপদেষ্টার বক্তব্যে একথা বলেন।
জেলা পরিষদের চেয়ারম্যান আলেয়া আক্তার এর সভাপতিত্বে এ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা বিস্তারিত আলোচনা করেন।
এমপি আবু জাহির আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছি। এক্ষেত্রে যার যার জায়গা থেকে সততার সাথে সবাইকে শতভাগ দায়িত্ব পালন করতে হবে।
সভায় আরও বক্তব্য রেখেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েলসহ পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্যবৃন্দ। সভার সঞ্চালনায় ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com