বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের খালিক মঞ্জিল নয়ন ফার্মেসীর স্বত্ত্বাধিকারী ঝন্টু রায়ের পিতা স্বর্গীয় নিবারণ চন্দ্র রায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। এ উপলক্ষে গতকাল ২২ এপ্রিল সোমবার নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের আক্রমপুর নিজ বাসভবনে তাঁর আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধকার্য ও দুপুরে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রোটারী ক্লাব এর পক্ষে ডাঃ শফিকুর রহমান (সাবেক ইপিআই প্রোগ্রাম ম্যানাজার, মহাখালী ঢাকা ও সাবেক সিভিল সার্জন হবিগঞ্জ), ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব (সাবেক উপ-পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা ও সাবেক তত্ত্বাবধায়ক হবিগঞ্জ সদর হাসপাতাল), ডাঃ তাপস আচার্য্য, রঙ্গলাল রায় ও মাহফুজুল হক রনি। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কেমিষ্ট্র এন্ড ড্রাগিষ্ট্র সমিতির নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ মুহিবুর রহমান চৌধুরী আকল, সহ-সভাপতি অমলেন্দু সূত্রধর, সাধারণ সম্পাদক জীবেশ গোপ, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)র নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাম রহমান লিমন, ফারিয়া’র কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা ও এরিয়া ম্যানাজার হুমায়ুন কবির (ইনসেপ্টা), হাফিজুর রহমান (পপুলার), আবু হানিফ (রেনেটা), মোঃ আব্দুল হামিদ (এপেক্স), উজ্জ্বল কুমার মোদক (কুমুদিনী), দীনেশ রঞ্জন দাশ (ওয়ান ফার্মা), রমজান আলী (রেনেটা), রুবেল রানা (রেডিয়েন্ট), বিনয় কুমার (সোমাটেক), মাসুদ তালুকদার (লীড ফার্মা) অর্থ সম্পাদক, কিরন দেব (এপেক্স) সহ-সাংগঠনিক সম্পাদক। ফারিয়া’র নেতৃবৃন্দদের উপস্থিত ছিলেন- আরব আলী (স্কয়ার), অনন্ত মোহন রায় (ইনসেপ্টা), রাজীব চক্রবর্তী (এরিস্ট্রো ফার্মা), বেনজির খাঁন, ইমন আহমেদ (বেক্সিমকো), শরিফ উদ্দিন (রেডিয়েন্ট), হাবিবুর রহমান (রেনেটা), আশীষ কুমার পাল, জসীম উদ্দিন (পপুলার) অমল কান্তি, জাহাঙ্গীর (অপসোনীন), মফিজুর রহমান (ইউনিমেট হেলথ), আশরাফুল বারী রোমান (জিসকা), রাশেদুল আলম (ইবনে সিনা), তৌহিদুল ইসলাম (এসকেএফ), চন্দন বিজয় (একমি), আব্দুস সাত্তার (বায়ো ফার্মা) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, স্বর্গীয় নিবারণ চন্দ্র রায় গত ২৩ মার্চ শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে ইহলোক ত্যাগ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com