বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঈদের অযুহাতে বানিয়াচং ও নবীগঞ্জ রোডে অতিরিক্ত ভাড়ায় আদায়

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঈদের অযুহাতে বানিয়াচং ও নবীগঞ্জ রোডে সিএনজি অটোরিকশা অতিরিক্ত ভাড়ায় আদায় করছে। এ বিষয়ে হবিগঞ্জের যাত্রী কল্যাণ সমিতি প্রতিবাদ জানিয়েছে। জানা যায়, ঈদকে ঘিরে ওই দুই রোডে সিএনজি চালকরা বোনাস হিসেবে ১০-২০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করছে। তাদের কথামতো ভাড়া না দিলে যাত্রীদের নাজেহালসহ সিএনজি থেকে নামিয়ে দেয়া হয়। বাধ্য হয়ে অনেক যাত্রীরা তাদের কথামতো ভাড়া দিচ্ছেন। যদিও এর আগে থেকেই ১০ টাকা করে বাড়ানো হয়েছিলো। কিন্তু ইদানিং ঈদের অযুহাতে আরও ১০ টাকা করে অতিরিক্ত আদায় করা হচ্ছে। গতকাল এ বিষয়ে হবিগঞ্জ যাত্রীকল্যাণ সমিতির সভাপতি শাহ জালাল উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সোহেলসহ নেতৃবৃন্দ এর প্রতিবাদ সভা করে নিন্দা জানান। তারা ঈদের শেষে সিএনজিসহ বিভিন্ন যানবাহনের অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কঠিন আন্দোলনে যাবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com