বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আন্তঃজেলা ছিনতাই চক্রের সদস্য বাবুল কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য বাবুল মিয়া (৪৫) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া এ মামলায় তার সহযোগি মোহনপুর গ্রামের ছায়েব আলীর পুত্র বাচ্চু মিয়া, সার্কিট হাউজ সড়কের সুরুজ আলীর পুত্র সফিক মিয়া ও মোহনপুর এলাকার আব্দুল আওয়ালকে আসামি করা হয়েছে। তাদেরকে খুঁজছে পুলিশ। এর আগে গত বুধবার দুপুর ১টার দিকে সদর মডেল থানার একদল পুলিশ সোনালি ব্যাংকের প্রধান ফটক থেকে বাবুলকে আটক করে। এ সময় উল্লেখিতরা পালিয়ে যায়। সে মোহনপুর গ্রামের মৃত আমির আলীর পুত্র। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান, গতকাল ওই সময় গ্রাহক সামছুন্নাহার শিবলি তার শ্বাশুড়িকে নিয়ে সোনালি ব্যাংকে টাকা উত্তোলন করতে যান। ১৩ হাজার টাকা নিয়ে ব্যাংক থেকে বের হলে বাবুলসহ ৩ জন ঘেরাও করে ব্যাগ সহ টাকা নিয়ে যায়। এ সময় শিবলি বেগম বিষয়টি ওসিকে জানালে তিনি পুলিশ পাঠিয়ে বাবুলকে আটক করেন। তখন তার অন্য সহযোগিরা পালিয়ে যায়। বাবুলের কাছ থেকে ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়েছে। সে ঘটনার কথা স্বীকার করে সহযোগীদের নাম প্রকাশ করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com