সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

হবিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির স্বল্প মূল্যে চাল বিক্রয় শুরু

  • আপডেট টাইম শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির স্বল্প মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ সদর উপজেলায় ৮২৫১ জন উপকারভোগীকে ১৫ টাকা দামে মাসে ৩০ কেজি চাল বিতরণ করা হয়। খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ১৬ জন ডিলারের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা হচ্ছে। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এর নিদের্শনায় বিক্রয় কার্যক্রমে খাদ্য বিভাগের পাশাপাশি উপজেলা প্রশাসনের কর্মরত বিভিন্ন কর্মকর্তা তাছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও জনপ্রতিনিধিগণ ডিলারদের বিলি বিতরণ তদারকি করছেন।
বিক্রয় কেন্দ্রগুলোতে আসা ভোক্তাগনের সাথে আলোচনায় জানা যায়, ১৫ টাকায় চাল পেয়ে খুশি। তবে তারা জানান বারো মাস এ সুবিধা পেলে আরো ভাল হত।
হবিগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বেনু গোপাল দাস জানান, বিভিন্ন কারণে বাদ পড়া উপকারভোগীরা এ প্রান্তিকে চাল পাবেন না। আগামীতে যাচাই কাজ সম্পন্ন হলে বাদ পড়া উপকারভোগীগণ চাল পাবেন। তিনি আরো বলেন, বিভিন্ন বিক্রয় কেন্দ্র আমরা সরেজমিন পরিদর্শন করেছি। আমরা কোন অনিয়ম বা অসঙ্গতি পাইনি। ভোক্তাগণ সুশৃংখলভাবে লাইনে দাড়িয়ে চাল গ্র্রহণ করছেন। খাদ্যবান্ধব ডিলারদের নিদের্শনা দেওয়া আছে যে, কোন উপকারভোগীর সাথে খারাপ আচরণ করা যাবে না। ভোক্তাগণের সাথে হয়রানিমূলক বা খারাপ আচরণ প্রদর্শিত হলে এবং তা প্রমানিত হলে সে ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি এ মহতী উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে খাদ্য বিভাগের পাশাপাশি উপজেলা প্রশাসনের কর্মরত বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও জনপ্রতিনিধিগন সর্বাত্বক সহযোগীতা করে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com