বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান গুরুতর অসুস্থ ॥ আজ অপারেশন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও রিচি পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক এবং হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুর রহমান খাদ্যনালীতে সমস্যা জনিত কারণে অসুস্থ হয়ে ঢাকাস্থ গ্রীনলাইফ হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। আজ বৃহস্পতিবার তার খাদ্যনালীতে অপারেশন করা হবে। এ জন্য পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া ও আআশীর্বাদ কামনা করা হয়েছে। পরিবার সুত্র জানা যায়, মোঃ আব্দুর রহমান খাদ্যনালী জনিত সমস্যায় ভোগছিলেন। এ জন্য গত ১ এপ্রিল সোমবার তাকে ঢাকাস্থ গ্রীনলাইফ হসপিটালে ভর্তি হয়ে প্রফেসর ডাঃ এ কে এম রাজ্জাক এর চিকিৎসাধীন রয়েছেন। আজ বৃহস্পতিবার খাদ্যনালীতে অপারেশন করা হবে। উল্লেখ্য, মোঃ আব্দুর রহমান রিচি সুন্নিয়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি, রিচি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং হাজী চেরাগ আলী কলেজ গভর্ণিংবডির সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com