বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের পুরান মুন্সেফী এলাকায় সিনিয়র সহকারি জজের বাসায় দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৩০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় এক সিনিয়র সহকারি জজের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার রান্নাঘরের এডজাস্ট ফ্যান ভেঙ্গে বাসার ভিতরে প্রবেশ করে স্বর্ণলংকার, নগদ টাকাসহ প্রায় সাড়ে ১৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। পুরান মুন্সেফীর এলাকার বাসিন্দা সাইফুর রহমান সিনিয়র সহকারি জজ হিসেবে কুমিল্লায় কর্মরত রয়েছেন। বাসায় তার মা থাকেন। শুক্রবার রাত তারাবির নামাজ পড়ে সিনিয়র সহকারি জজ সাইফুর রহমানসহ অন্যান্যরা ঘুমিয়ে থাকেন। রাত প্রায় সাড়ে ১১টার দিকে বাসার রান্নাঘরের এডজাস্ট ফ্যান ভেঙ্গে বাসার ভিতরে অজ্ঞাত চোরেরা প্রবেশ করে। বাসায় সিসি ক্যামেরা থাকায় চোওে ক্যামেগুলো ভেঙ্গে ফেলে এবং বাহির দিয়ে বাসার দরজা লক দিয়ে রাখে। পরে তছনছ করে ১০ ভরি স্বর্ণলংকারসহ নগদ ৫ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। রাত ১২টার দিকে জজ সাইফুর রহমানের মা বিষয়টি আচঁ করতে পেরে আত্মীয় স্বজনকে এ বিষয়টি অবগত করেন। পরবর্তীতে তারা এবিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন সিনিয়র সহকারি জজ সাইফুর রহমানের চাচা মকবুল আহমেদ মুকুল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com