মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের ইনাতগঞ্জ-মার্কুলী সড়কের বেহাল দশা ॥ জনদুর্ভোগ চরমে

  • আপডেট টাইম রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ইনাগঞ্জ থেকে মার্কুলী যাতায়াতের একমাত্র সড়কটি বেহাল দাশায় পরিণত হয়েছে। খানাখন্দের সৃষ্টি হয়ে ওই সড়কে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে ওই সড়কে যাতায়াতকারীরা চরম দুর্ভোগে পড়তে হয়েছে। প্রবাসী অধ্যুষিত ওই এলাকায় ইনাতগঞ্জ বাজার, কাজীগঞ্জ বাজার, ফার্মবাজার, নতুন বাজার, হলিমপুর বাজার, সোনাপুর বাজার, জগন্নাথপুর বাজার, মার্কুলী বাজারসহ বেশ কয়েকটি বাজার রয়েছে। এসব বাজারে মালামাল আনয়নের একমাত্র মাধ্যম হচ্ছে ওই সড়কটি। কিন্তু দীর্ঘ দিন ধরে সংস্কার না করায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কাজীর বাজার থেকে ১৫ কিলোমিটার দুরত্বের মধ্যে এটি একটি সড়ক বলে মনে হবেনা। এ অবস্থায় নবীগঞ্জ থেকে সরাসরি মার্কুলী পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। নবীগঞ্জ থেকে ফার্ম বাজার গিয়ে গাড়ী আটকে যায়। সেখান থেকে অন্য গাড়ী দিয়ে ফার্ম বাজার থেকে মার্কুলী যাতায়াত করতে হয়। এতে করে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, চাকরীজিবী ও ব্যবসায়ীরা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হওয়া দুষ্কর হয়ে পড়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভূক্তভোগী এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com