মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে এক মামলার বাদীকে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৯৭ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ উপজেলায় মামলার বাদীনীকে হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ওঠেছে।
জানা যায়, উক্ত উপজেলার লকনাউক গ্রামের মোঃ দুলাই মিয়ার স্ত্রী হামিদা বেগম তার খরিদা ও পৈত্রিক ভূমি একই গ্রামের জয়নাল আবেদীন গংরা জোড় পূর্বক দখলের পায়তারা করে। এ ব্যাপারে হামিদা আদালতে মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়ের পর খায়রুলের পিতা জয়নাল আবেদীন ও ফাইজুল গংরা গত ৩১ মার্চ হামিদার বোন হনুফা ও ভাগনী উষাকে মারধর করলে হামিদা বেগম বাদী হয়ে ফাইজুল ও জয়নাল আবেদীন সহ ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় জয়নাল ও তাহার ছেলে জহুর কারাভোগ করেন।
এদিকে হামিদাকে গায়েল করার লক্ষ্যে গত ২৭ এপ্রিল জয়নাল আবেদীনের মা ফরিদাকে মারধরের ঘটনায় উল্লেখ করে মামলা দয়ের করা হয়। এ মামলার হামিদা বেগমের ছেলেদেরকে আসামী করা হয়। অথচ হামিদার ছেলেরা ঘটনার অনেক দিন পূর্ব থেকেই ঢাকায় তাদের কর্মস্থলে ছিল বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। এ ব্যাপারে এলাকাবাসী জানান, উক্ত মামলার আইও সরজমিনে তদন্ত না করেই মামলার চার্জশিট দেয়ার প্রস্তুতি নিয়েছেন।
এ ব্যাপারে মামলার আইও এস আই মনির হোসেনের সাথে আলাপ করলে তিনি জানান, এই মামলার আইও ছিলেন এস আই সামছূল হক তিনি বদলী হয়ে যাওয়ার পর মামলাটি আমার কাছে হস্তান্তর করা হয়। আমি পীর্বের তদন্তকারী কর্মকর্তার তদন্তের প্রেক্ষিতে এবং আমিও আংশিক তদন্ত করে হাসপাতালের এমসি অনুযায়ী চার্জশিট দাখিল করি। এদিকে হামিদা বেগম ও তার ছেলেরা মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য পুলিশ সুপারের নিকট গত ৬ জুন আবেদন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com