বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

নবীগঞ্জে ভূট্টার বাম্পার ফলন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২২০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ ভূট্টা এখন আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রাম অঞ্চলে ভূট্টা চাষ করে সাবলম্বি হওয়ার স্বপ্ন দেখছেন অনেকেই। নবীগঞ্জ উপজেলা আউশকান্দি ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের ৩ যুবক মিলে ভূট্টা চাষাবাদ শুরু করেন। সোমবার (২৫ মার্চ) দুপুরে ভূট্টা ক্ষেত দেখতে গিয়ে ভূট্টা চাষী সিজিল মিয়ার সাথে কথা হয়। তাদের এই নতুন উদ্দ্যোগ নেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ভূট্টা চাষে অল্প খরচ, এতে লাভও ভাল হয়। তাই আমরা এ চাষাবাদে করছি। আমরা মোট তিন জনে ৬ বিঘা অন্যের জায়গা রংজমা নিয়ে নবীগঞ্জ কৃষি অফিসের সহযোগিতায় আজ আমরা এ পর্যন্ত সফলতার মূখ দেখছি। খোঁজ নিয়ে আরো জানা যায়, নবীগঞ্জের বিভিন্ন স্থানেই ভূট্টা চাষ করছেন অনেককেই। এবার চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ভুট্টার বাম্পার ফলনের আশাবাদী কৃষকরা। অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাবে বলে বিজ্ঞ মহল ধারণা করছেন। ভালো ফলনের আশায় উপজেলার কৃষকেরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। কৃষকের পাশাপাশি বসে নেই কৃষি কর্মকর্তারাও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com