বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

প্রশাসন আয়োজিত সভায় এমপি আবু জাহির নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানানোর আহবান জানিয়েছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অবিচ্ছেদ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আপোষহীন নেতা। দীর্ঘ ২৩ বছর অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে বারংবার কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্বাসিত হয়েছেন, তবুও মাথা নত করেননি। সোমবার সকাল সাড়ে ১১টায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংসদ সদস্য আরও বলেন, বঙ্গবন্ধু জনগণের মুক্তির লক্ষ্যে লড়াই-সংগ্রামের মাধ্যমে ছিনিয়ে এনেছিলেন বাংলার স্বাধীনতা। বাংলাদেশকে উপহার দিয়েছেন বিশ্ব সেরা অনন্য সংবিধান। কারও দান কিংবা অনুকম্পা নয়, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলার এই স্বাধীনতা। জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির মাধ্যমে সোনার বাংলা প্রতিষ্ঠাই ছিল বঙ্গবন্ধুর রাজনীতির মূল দর্শন।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আক্তার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও সার্বিক) প্রিয়াংকা পাল, হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক, বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায় প্রমুখ। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com