বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

পইল ইউনিয়নের বরাদ্দ মেম্বারদের নিয়ে বাস্তবায়নে ইউএনও এর নিকট আবেদন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়নের বরাদ্দ মেম্বারদের নিয়ে বাস্তবায়নের আবেদন জানানো হয়েছে। ইউনিয়নের ৯ জন মেম্বার গতকাল ২৫ মার্চ লিখিতভাবে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ দাবী জানান।
অভিযোগকারী মেম্বারগণ হচ্ছেন- ১নং ওয়ার্ড মেম্বার সাইদুর রহমান, ২নং ওয়ার্ড মেম্বার ছন্দু মিয়া, ৩নং ওয়ার্ড মেম্বার আবদুল জলিল মিন্টু, ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ কোরবান আলী, ৫নং ওয়ার্ড মেম্বার দুলাল মিয়া, ৭নং ওয়ার্ড মেম্বার এনামুল হক, মহিলা মেম্বার সৈয়দা বেগম, আমিনা খাতুন ও কাজী সাবরিনা ইয়াসমিন।
আবেদনে উল্লেখ করা হয়, অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ কোন মিটিং ছাড়াই তার ইচ্ছা মতো বিভিন্ন প্রকল্প গ্রহণ করেন। মেম্বারদের সাথে কোন পরামর্শ ছাড়াই চেয়ারম্যান নিজে প্রকল্প বন্টন করেন। চলতি অর্থ বছরে ৩য় পর্যায় টিআর কাবিখা ও কাবিটা প্রকল্প কোন ইউপি সদস্য বা সদস্যার সাথে আলোচনা ছাড়াই তিনি বরাদ্দ প্রদান করেছেন। আবেদনে সদস্য সদস্যাদের নিয়ে প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মেম্বারগণ দাবী জানান।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ বলেন, প্রকল্প নিয়ে ইউপি সদস্যদের সাথে একটা ভুলবোঝাবুঝি হয়েছে। আমি তাদের সাথে আলোচনা করে বিষয়টি মিমাংসা করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com