সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচঙ্গের আগুয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় যুবকের কান কর্তন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় কাজী শামীম আহমেদ নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। গত ১৭ মার্চ সন্ধা সাড়ে ৭ টার দিকে এই ঘটনা ঘটে। আহত শামীম জানান, একটি জমি নিয়ে একই এলাকার কাজী মনাই মিয়ার সাথে তাদের বিরোধ রয়েছে। এই বিরোধকে কেন্দ্র করে মামলা মোকদ্দমাও রয়েছে। বিষয়টি নিয়ে একাধিবার সালিস বিচারও হয়েছে। কিন্তু কোন প্রকার সূরাহ হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে ১৭ মার্চ শনিবার তারাবির নামাযের সময়ে শামীম আহমেদ আগুয়া বাজার থেকে বাড়ী ফেরার পথে কাজী আনছার, কাজী অনিক ও কাজী শাহিন সহ কয়েকজন যুবক তার উপর অর্তকিত হামলা চালায়। এতে শামীম আহমেদের বাম কানটি বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের উপর্যুপুরি আঘাতে শামীম আহমেদ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com