সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে টিআরসি পদে নিয়োগের মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টায় টিআরসি পদে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর সমূহ (মেধাক্রম অনুযায়ী নয়) প্রকাশ করা হয়। পরে সকাল ১০টায় হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবার সার্বিক তত্ত্বাবধানে পুলিশ লাইন্স রিজার্ভ অফিসের অভ্যন্তরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা ছাড়াও অন্যান্য সদস্য হিসেবে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাহফুজা আক্তার শিমুল, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হাসিবুল ইসলাম, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সি এবং জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com