মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে আকিজ গ্রুপে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার ॥ দুই ডাকাত আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে আকিজ গ্রুপে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃত ডাকাতরা হল, বাহুবল উপজেলার পুটিজুড়ি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র মোঃ কামরুল ইসলাম (২৫) ও বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার পুর্ববাগ এলাকার জমসেদ আলীর পুত্র ওসমান গনি (৩৫)।
পুলিশ সুপার আক্তার হোসেন আরও জানান, গত ৯ মার্চ দিবাগত রাতে বাহুবল উপজেলা আব্দাকামাল এলাকায় অবস্থিত টিনের বেড়া কেটে আকিজ গ্রুপের প্রজেক্টের ভেতরে প্রবেশ করে নিরাপত্তা প্রহরিকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে প্রজেক্টের ভেতরে থাকা তামা ও তারসহ প্রায় দুই কোটি টাকার মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় বাহুবল থানায় একটি মামলা দায়ের হয়।
মামলাটি দায়েরের পর থেকেই মালামাল উদ্ধারের জন্য একাধিক আইনশৃংখলা বাহিনীর টিম মাঠে কাজ শুরু করে। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুই ডাকাতকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় প্রায় ৭০ লাখ টাকা মূল্যের তামার তার।
পুলিশ সুপার জানান, অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গতকালই তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com