বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচংয়ে নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৭৭ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ মার্চ সোমবার সকাল ১০ টায় স্থানীয় বড়বাজারস্থ জননী কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর পরিচালক মোঃ শফিকুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সিলেট জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ নিয়াজ মোহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ^াস। ডিজিএম আব্দুল্লাহ আল মাসুদ’র সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বার্হী মোঃ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, হবিগঞ্জ পবিস এর পরিচালক মোঃ সেলিম মিয়া, এজিএম মোঃ আবুল হাসান, হবিগঞ্জ কাজী সমিতির সভাপতি মাওলানা আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী হায়দার, বিশিষ্ট ব্যবসয়ী মোতাব্বির হোসেন খোকন, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, গ্যানিংগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, সাংবাদিক শেখ নুরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা নিরাপদ বিদ্যুৎ ব্যবহারের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com