শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শ্রীমঙ্গলে আবারও সবজি ক্ষেত থেকে অজগর উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৯১ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডুবা থেকে অজগর উদ্ধারের একদিনের মাথায় আবারও সবজি ক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
গতকাল রবিবার (১০ মার্চ) বেলা আড়াইটার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের খাইছড়া চা বাগান এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান পরাগ বাড়ই এর বাড়ির সবজি ক্ষেত থেকে অজগর সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। এর একদিন আগে গত শনিবার ৯ মার্চ সকালে শ্রীমঙ্গল শহরতলির মৌলভীবাজার সড়কস্থ একটি ডুবা থেকে আরেকটি অজগর সাপ উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
সজল দেব জানান, খাইছড়া পরাগ চেয়ারম্যান এর বাড়ির পিছনে সবজি ক্ষেতে বিশাল আকৃতির অজগর সাপ দেখে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে চেয়ারম্যানকে জানায়। পরে চেয়ারম্যান অজগরটি উদ্ধারের জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com