শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • আপডেট টাইম সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২০৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
এ উপলক্ষে মাধবপুর ফায়ার সার্ভিস ব্রিগেড বিভিন্ন মহড়ার আয়োজন করে। “দূর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনোতোষ মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক মোজাহিদ বিন ইসলাম, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির প্রমুখ। বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সিপিপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com