বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাত পোহালেই জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রাত পোহালেই হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৭৮টি ইউনিয়নের ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশন ভোট গ্রহণে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ভোটাররা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যামেরা সহ কোনো ইলেক্ট্রনিক্স ডিভাইস নিতে পারবেন না। এগুলো বাহিরে রেখে ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে। এদিকে নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন।
এই নির্বাচনে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী (প্রতীক-ঘোড়া), মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার (প্রতীক-আনারস), কৃষক শ্রমিক জনতা লীগের মো. নুরুল হক (প্রতীক-চশমা) ও মো. ফরিদ আহমেদ তালুকদার (প্রতীক-মোটরসাইকেল) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে জেলার ৯টি উপজেলা, ৫ পৌরসভা ও ৭৮ ইউনিয়ন পরিষদের মোট ভোটার (জনপ্রতিনিধি) ১ হাজার ১০৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com