বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বামকান্দিতে ছোবান হত্যাকান্ডের জের প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা ভাংচুর

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে আব্দুস ছোবান নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, গরু বাছুর, হাস মুরগি ও আসবাবপত্রসহ অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এমতাবস্থায় প্রশাসনের কাছে নিরাপত্তার আকুতি জানিয়েছেন তারা।
জানা যায়, গত বুধবার রাতে বামকান্দি গ্রামে একটি ওরস অনুষ্ঠিত হয়। সেখানে নৌকায় ছড়াকে কেন্দ্র করে শফিক মিয়ার পুত্র মোশারফ মিয়া ও মুসলিম মিয়ার পুত্র শওকত মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে ৬০ বছর বয়সি আব্দুল ছোবান বাড়িতেই মারা যায়। আর এ ঘটনাকে কেন্দ্র করেই চলে শফিক মিয়ার লোকজনের বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের তান্ডব। প্রতিপক্ষরা আব্দাল মিয়া, লাউস মিয়া, জাহির মিয়া, বাদল মিয়া, ফারুখ মিয়া, লাল মিয়া, জলিল, শাহ আলম, জালাল উদ্দিন, কাঙাল মিয়া, মিলন মিয়া, আউয়াল মিয়া, ফরিদ মিয়া, আলা উদ্দিন, মুর্শিদ মিয়া, শাহাবুদ্দিন, আশিক মিয়া, আব্বাস মিয়া, মানিক মিয়া, আতাবুর, আলী নেওয়াজ, আয়াত আলী, তৈয়ব আলী, সাহিদ মিয়া, রফিক মিয়া, ওয়াহিদ মিয়া, কাদির মিয়া, ফুল মিয়াসহ অর্ধশতাধিক বাড়ি ঘর, দোকানপাঠ ভাংচুর ও লুটপাট চালায়। আর এতে প্রায় কয়েক কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com