মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

তেলিয়াপাড়া ও সাতছড়ি উদ্যানে বানিয়াচং প্রেসক্লাবের বনভোজন

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২২৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ ঐতিহাসিক ৭ মার্চে ঐতিহাসিক স্থান তেলিয়াপাড়ায় ও জাতীয় উদ্যান সাতছড়িতে বানিয়াচং প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান ও সাধারণ সম্পাদক মখলিছ মিয়ার নেতৃত্বে প্রেসক্লাবের সদস্যবৃন্দ গাড়ি যোগে পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচং থেকে যাত্রা শুরু করেন।
প্রথমে মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারদের বৈঠক ও বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করার সিদ্ধান্ত নেয়ার স্থান তেলিয়াপাড়া ভ্রমণ করা হয়। পরে সাতছড়ি জাতীয় উদ্যান ভ্রমণসহ সেখানে বনভোজন করা হয়। দিনভর প্রেসক্লাবের সদস্যরা নেচে-গেয়ে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানও করেন। সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ও বানিয়াচং প্রেসক্লাবের জেষ্ঠ সদস্য একে আজাদ, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, সহ-সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, সহ-সাধারণ সম্পাদক মুক্তাদির হাসান সেবুল, অর্থ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব, প্রচার ও দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম অপু, পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হৃদয় হাসান শিশির, নির্বাহী পিয়ানুর আহমেদ হাসান, হাবিবুর রহমান মাসুক, হৃদয় খান, এমদাদুর রহমান চৌধুরী কাওসার, আলী আফগান খান রাজু প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com