শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে নানা আয়োজনে মহান ৭ই মার্চ পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৭২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হচ্ছে। বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টার দিকে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মাধবপুর থানা, উপজেলা আওয়ামীলীগ, মাধবপুর প্রেসক্লাব, মাওলানা আসাদ আলী ডিগ্রি কলেজ। দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় ছিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ ,সুশীল সমাজের প্রতিনিধিগন। এছাড়া সকাল থেকে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হচ্ছে। দিবসটি পালনে নানা কর্মসূচি পালন করছে উপজেলা প্রশাসন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দিনটিকে জাতীয় দিবস হিসেবে দ্তৃতীয় বারের মতো যথাযোগ্য মর্যাদায় পালন করছে মাধবপুর উপজেলা প্রশাসন।
সকাল ১২ টার দিকে উপজেলা শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। একই স্থানে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com