বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

আগামী শনিবার ৯ মার্চ জেলা পরিষদ নির্বাচন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন।
এদিকে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে- ভোটাররা কেন্দ্রে মোবাইল, ঘড়ি, ক্যামেরাসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস নিতে পারবেন না। এগুলো বাহিরে রেখে ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে। অন্যদিকে নির্বাচন কমিশন ভোট গ্রহণে প্রস্তুতি নিতে শুরু করেছে।
নির্বাচন অফিস জানায়, সম্প্রতি জেলা পরিষদ আইনের দুটি ধারাকে চ্যালেঞ্জ করে এক ইউপি সদস্য উচ্চ আদালতে রিট করলে হবিগঞ্জ জেলা পরিষদের উপনির্বাচন স্থগিতের আদেশ দেয়া হয়। পরে নির্বাচন কমিশনের আপিলের পরিপ্রেক্ষিতে গত সোমবার (৪ মার্চ) সুপ্রিম কোর্ট সেই আদেশ বাতিল করেন। এ জন্য আগামী ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা থাকলো না।
৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৭৮টি ইউনিয়নের ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।
প্রার্থীদের মধ্যে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী (প্রতীক-ঘোড়া), মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার (প্রতীক-আনারস), কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ নুরুল হক (প্রতীক-চশমা) ও মোঃ ফরিদ আহমেদ তালুকদার (প্রতীক-মোটরসাইকেল) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে জেলার ৯ উপজেলা, ৫ পৌরসভা ও ৭৮ ইউনিয়ন পরিষদের মোট ভোটার (জনপ্রতিনিধি) ১ হাজার ১০৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com