বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

আজমিরীগঞ্জের সন্তান শাহীন মিয়া আটাব ঢাকা আঞ্চলিক পরিষদের সদস্য নির্বাচিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ট্রাভেলস ব্যবসায়ীদের একমাত্র সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল অ্যাজেন্টস অব বাংলাদেশের (আটাব) দ্বি-বার্ষিক (২০২৩-২৫) নির্বাচনে সারা দেশে পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে আবদুস সালাম আরেফ ও আফসিয়া জান্নাত সালেহের নেতৃত্বাধীন আটাব গণতান্ত্রিক ফ্রন্ট। মঙ্গলবার রাজধানীর পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত নির্বাচনে তিনটি প্যানেল অংশ নেয়। নির্বাচনে সর্বোচ্চ ৮৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন আফসিয়া জান্নাত সালেহ। দ্বিতীয় সর্বোচ্চ ৮১৪ ভোট পান আবদুস সালাম আরেফ। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি আটাব সম্মিলিত ফোরামের প্যানেল প্রধান ফরিদ আহমেদ মজুমদার পেয়েছেন ৫৮৯ ভোট এবং আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল প্রধান পেয়েছেন ৩৯০ ভোট। ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করেন আটাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তাফা। শিগগিরই সংগঠনের অফিস বেয়ারার গঠনের মাধ্যমে আটাবের সভাপতি হিসাবে আবদুস সালাম আরেফ এবং আফসিয়া জান্নাত সালেহ মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। এদিকে আবদুস সালাম আরেফ ও আফসিয়া জান্নাত সালেহের নেতৃত্বাধীন আটাব গণতান্ত্রিক ফ্রন্ট থেকে আটাব ঢাকা আঞ্চলিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের কৃতি সন্তান আল-ইয়ামিন ওভারসীজ ও ট্রাভেলস এন্ড ট্যুরস স্বত্বাধিকারী শাহীন মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com