শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ জে.কে হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থী ১১ জন এলাকায় উৎসবের আমেজ

  • আপডেট টাইম শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৬৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ জে কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্টিত হবে এ নির্বাচন। গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। অভিভাবক সদস্য পদে ১১ জন প্রার্থী তাদের মনোয়নয় পত্র দাখিল করেছেন। এদের মধ্য থেকে ৪ জনকে নির্বাচিত করবেন স্কুলের অভিভাবক সদস্য-সদস্যাবৃন্দ। গতকাল দুপুরে রাজনগর গ্রামের নবীগঞ্জ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য নুরুল আমীন তার সমর্থক ও মুরুব্বীদের নিয়ে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল ছালামের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ সময় অন্যান্যের মধ্যে তার সাথে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর সুন্দর আলী, পৌর কাউন্সিলর ও উপজেলা যুবদলের সভাপতি এটিএম সালাম, প্রাক্তন মেম্বার রফিক মিয়া, শ্রমিক নেতা আব্দুল আলীম ইয়াসিনী, মনর উদ্দিন ও মহিবুর রহমান প্রমূখ। এ সময় নুরুল আমীন সকলের দোয়া আর্শিবাদ, ভোট ও সহযোগিতা কামনা করেন। নির্বাচনে উক্ত পদে অপর প্রার্থীরা হলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুর, মোস্তাফিজুর রহমান সেলিম, আনসার উদ্দিন, শ্যামল চক্রবর্ত্তী, অরবিন্দু রায়, অমিরন দাশ, রূপায়ন চক্রবর্ত্তী, করুনা ময় বাচ্চু দে ও ফজল মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com