বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও উন্নয়ন বিষয়ক সভা

  • আপডেট টাইম রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে পরিচ্ছন্নতা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা। অনন্তপুর আবাসিক এলাকাবাসীর উদ্যোগে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন ‘নির্বাচিত হওয়ার পর হতেই আমি পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে সর্বোচ্চ প্রধান্য দিয়ে কাজ করে আসছি। বাইপাস হতে ২০ বছরের ময়লার স্তুপ নতুন ডাম্পিং ষ্টেশনে স্থানান্তর করেছি। ট্রাক, পিকআপ, পরিচ্ছন্নতার উপকরণসহ অন্যান্য পরিচ্ছন্নতা বিষয়ক কাজের পরিধি বাড়িয়ে শহরকে পরিচ্ছন্ন করার চেষ্টা করছি।’ তিনি আরো বলেন,‘আবর্জনা ভ্যানগাড়ীতে না দিয়ে অনেকেই রাস্তা-ঘাট ও ড্রেনে অনবরত ময়লা ফেলছেন। ফলে পরিচ্ছন্নতা কাজের পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না। পরিচ্ছন্নতা কাজের পাশাপাশি ময়লা আবর্জনা ড্রেনে ফেলা বন্ধ করতে হবে। এই সচেতনতা সৃষ্টি করতে প্রতিটি এলাকার সচেতন নাগরিকগনকে এগিয়ে আসতে হবে।’ মেয়র বলেন, ইতিমধ্যে জলাবদ্ধতা দুর করতে আমরা বড় বড় ড্রেন ও খাল সমূহ খনন করছি। সাথে সাথে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি।’ মেয়র আতাউর রহমান সেলিম বলেন ‘গত ৩ বছরে হবিগঞ্জ পৌরসভার বেশ কিছু বেদখল হওয়া জমি উদ্ধার করে জনগনের সম্পত্তি জনগনের কাছে ফিরিয়ে দিয়েছি। প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কাজ চলমান রয়েছে।’ তিনি হবিগঞ্জ শহরকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন, হাজী মোঃ টেনু মিয়া, মোঃ ফজর আলী, শাহ মোঃ মুসলিম ও যুবলীগ নেতা এস এম মাহফুজ। এছাড়াও মতবিনিময় সভায় অনন্তপুর আবাসিক এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীন নাগরিকবৃন্দ, যুব সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর পক্ষ হতে বক্তারা মেয়র আতাউর রহমান সেলিমের উন্নয়নমুলক কর্মকান্ডে সহযোগিতামুলক ভূমিকা রাখবেন বলে আশ্বস্থ করেন। সভায় উপস্থিত ছিলেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com